🛡️ কন্টেন্ট সুরক্ষা সক্রিয় রয়েছে।
Skip to content

বিজ্ঞপ্তি ও আপডেট

সর্বশেষ ৫টি
🔔

কোন নতুন নোটিফিকেশন নেই

সব কার্যক্রম আপ-টু-ডেট রয়েছে।

35th BCS

200টি প্রশ্ন 10টি বিষয়
PDF
✅ অফিশিয়াল ট্র্যাক সংকলন

35th BCS — প্রশ্নব্যাংক ও এক্সাম সেন্টার

এখানে 35th BCS-এর সকল বিষয়ের প্রশ্ন গুছিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে বিষয় ধরে পড়তে পারবেন অথবা যেকোনো কয়েকটি বিষয় বেছে নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা দিতে পারবেন।

🔍
প্রদর্শিত হচ্ছে: 15টি প্রশ্ন পৃষ্ঠা: 1 / 1
1
🏷️ সাধারণ বিজ্ঞান
ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
1 মার্ক
A স্যাংগার ও পলিং ✓
B ওয়াটসন ও ক্রিক ✓
C লুই পাস্তুর ও ওয়াটসন ✓
D পলিং ও ক্রিক ✓
সঠিক উত্তর: ওয়াটসন ও ক্রিক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ওয়াটসন ও ক্রিক'। ডিএনএ হলো একটি নিউক্লিক এসিড যা জীবদেহের গঠন ও ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। ডিএনএ অণুর দ্বি-হেলিক্স কাঠামো প্রথম আবিষ্কার করেন জেমস ওয়াটসন ও ফ্রান্সিস ক্রিক। এজন্য তাদেরকে এই কাঠামোর জনকও বলা হয়। উল্লেখ্য, ডিএনএ প্রথম উপস্থাপন করেন ফ্রেডরিক মাসচার।

2
🏷️ সাধারণ বিজ্ঞান
হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
1 মার্ক
A আমিষ ✓
B স্নেহ ✓
C আয়োডিন ✓
D লৌহ ✓
সঠিক উত্তর: আমিষ
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'আমিষ'। হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার শ্বাস রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিন হিম (4%) নামক লৌহ গঠিত রঞ্জক ও গ্লোবিন (96%) নামক প্রোটিন বা আমিষের সংযোগে গঠিত। হিম হলো লৌহযুক্ত পারফাইরিন যৌগ। হিমোগ্লোবিনের চার অণু প্রোস্থেটিক গ্রুপ হিম, এক অণু গ্লোবিন ও এক পরমাণু লৌহ ফেরাস \(\mathrm{({Fe}^{++})}\) অবস্থায় থাকে। সুতরাং উত্তর হবে (ক) অর্থাৎ আমিষ।

3
🏷️ সাধারণ বিজ্ঞান
কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
1 মার্ক
A ঘোড়া ✓
B বলগা হরিণ ✓
C উট ✓
D খেচর ✓
সঠিক উত্তর: উট
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'উট'। উট মরুজীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত। এদের প্রশস্ত পদ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত, তেমনি নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংঘবদ্ধ করার উপযোগী। দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক। আর এসব উপযোগিতার কারণে উট মরুভূমিতে সহজেই মালামাল বহন করতে পারে। এজন্য একে মরুভূমির জাহাজ বলা হয়।

4
🏷️ সাধারণ বিজ্ঞান
pH হলো-
1 মার্ক
A এসিড নির্দেশক ✓
B এসিড ও ক্ষার নির্দেশক ✓
C এসিড ও ক্ষার নির্দেশক ✓
D এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক ✓
সঠিক উত্তর: এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক'। কোনো দ্রবণের \(\mathrm{H^+}\) আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলা হয়। এটি দ্রবণের এসিড, ক্ষার বা নিরপেক্ষতা নির্দেশ করে। কোনো দ্রবণের pH এর মান 0 থেকে 6.9 হলে তা এসিড দ্রবণ, 7 হলে উহা নিরপেক্ষ দ্রবণ এবং 7.1 থেকে 14 হলে তা ক্ষারীয় দ্রবণ বলা হয়।

5
🏷️ সাধারণ বিজ্ঞান
গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
1 মার্ক
A বেকেরেল রশ্মি ✓
B গামা রশ্মি ✓
C X-রশ্মি ✓
D বিটা-রশ্মি ✓
সঠিক উত্তর: X-রশ্মি
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'X-রশ্মি'। কাঠের বাক্স বা চামড়ার থলিতে লুকানো বিস্ফোরক বা নিষিদ্ধ দ্রব্য খুঁজে বের করতে, এমনকি চোরাচালানকারীর পেটে সোনা, রূপা ইত্যাদি শনাক্ত করতে গোয়েন্দা বিভাগে এক্স-রে ব্যবহার করা হয়।

6
🏷️ সাধারণ বিজ্ঞান
বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি -
1 মার্ক
A যুক্ত অবস্থার চাইতে কম ✓
B যুক্ত অবস্থার চাইতে অধিক ✓
C যুক্ত অবস্থার সমান ✓
D কোনোটিই সঠিক নয় ✓
সঠিক উত্তর: যুক্ত অবস্থার চাইতে অধিক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'যুক্ত অবস্থার চাইতে অধিক'। পরমাণুর কেন্দ্র শক্তির অফুরন্ত ভাণ্ডার। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। উল্লেখ্য, পরমাণুর ইলেকট্রন যত বেশি বাইরের শক্তিস্তরে থাকে এর গতিশক্তি তত বেশি হয়।

7
🏷️ সাধারণ বিজ্ঞান
ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
1 মার্ক
A গায়ের ঘাম বের হতে দেয় না ✓
B বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে ✓
C পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে ✓
D পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায় ✓
সঠিক উত্তর: বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে'। ত্বকের অজস্র ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ঘামের বাষ্পীভবন (প্রয়োজনীয় উত্তাপ ঘাম থেকে সরবরাহ করে তাপ হারানোই ঘামের উষ্ণতা কমে যাওয়ার মাধ্যমে) ঘটে বলে ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়।

8
🏷️ সাধারণ বিজ্ঞান
নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
1 মার্ক
A পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে ✓
B প্রোটন ধনাত্মক আধানযুক্ত ✓
C ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত ✓
D ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে ✓
সঠিক উত্তর: ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে'। পদার্থের অভ্যন্তরস্থ পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসের চারদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে। উল্লেখ্য, এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন, যার নিউক্লিয়াসে শুধু প্রোটন থাকে।

9
🏷️ সাধারণ বিজ্ঞান
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -
1 মার্ক
A অ্যামিটার ✓
B ভোল্টামিটার ✓
C অণুবীক্ষণ যন্ত্র ✓
D তড়িৎবীক্ষণ যন্ত্র ✓
সঠিক উত্তর: তড়িৎবীক্ষণ যন্ত্র
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'তড়িৎবীক্ষণ যন্ত্র'। কোনো বস্তুতে চার্জ বা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। অন্যদিকে অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ, অণুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ এবং ভোল্টামিটার বৈদ্যুতিক বর্তনীর বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বৈদ্যুতিক, রাসায়নিক সমতুল নির্ণয়ে ব্যবহৃত হয়।

10
🏷️ সাধারণ বিজ্ঞান
নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
1 মার্ক
A \[\mathrm {CaCO_{3}}\] ✓
B \[\mathrm {NaHCO_{3}}\] ✓
C \[\mathrm {NH_{4}HCO_{3}}\] ✓
D \[\mathrm {(NH_{4})_2CO_{3}}\] ✓
সঠিক উত্তর: \[\mathrm {NaHCO_{3}}\]
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো '\[\mathrm {NaHCO_{3}}\]'। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত \(\mathrm{NaHC{O}_{3}}\) । এর অপর নাম সোডিয়াম বাইকার্বোনেট, বেকিং সোডা, ব্রেড সোডা, কুকিং সোডা বা খাবার সোডা। অন্যদিকে \(\mathrm{CaC{O}_{3}}\) (ক্যালসিয়াম কার্বোনেট)-কে বলা হয় কোরাল।

11
🏷️ সাধারণ বিজ্ঞান
আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
1 মার্ক
A ২ ✓
B ৩ ✓
C ৪ ✓
D ৫ ✓
সঠিক উত্তর: ৩
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

কোষের আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু বা এপিথেলিয়াম মূলত ৩ প্রকার—স্কোয়ামাস, কিউবয়ডাল এবং কলামনার। বিসিএস প্রিলিমিনারিতে প্রাণীটিস্যুর এই শ্রেণিবিন্যাস থেকে প্রায়ই প্রশ্ন আসে, তাই টিস্যুর প্রকারভেদগুলো ভালোভাবে আয়ত্ত করে রাখুন।

12
🏷️ সাধারণ বিজ্ঞান
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
1 মার্ক
A ঐচ্ছিক ✓
B অনৈচ্ছিক ✓
C বিশেষ ধরনের ঐচ্ছিক ✓
D বিশেষ ধরনের অনৈচ্ছিক ✓
সঠিক উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

হৃৎপিণ্ড বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বা কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত। যদিও এর গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো ডোরাকাটা, তবে এর সংকোচন-প্রসারণ মানুষের ইচ্ছাধীন নয়। বিজ্ঞানের সাধারণ জ্ঞান অংশে মানবদেহের পেশি সংক্রান্ত প্রশ্নে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।

13
🏷️ সাধারণ বিজ্ঞান
কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
1 মার্ক
A শুক্র ✓
B পৃথিবী ✓
C মঙ্গল ✓
D বুধ ✓
সঠিক উত্তর: শুক্র
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র, যার গড় তাপমাত্রা প্রায় ৪৬৫° সেলসিয়াস। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ হলেও ঘন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের প্রভাবে গ্রিনহাউস প্রতিক্রিয়ার কারণে শুক্রেই সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে। বিসিএস ভূগোলের জন্য এই ব্যতিক্রমী তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।

14
🏷️ সাধারণ বিজ্ঞান
কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
1 মার্ক
A সমুদ্রস্রোত ✓
B নদীস্রোত ✓
C বানের স্রোত ✓
D জোয়ার-ভাটার স্রোত ✓
সঠিক উত্তর: জোয়ার-ভাটার স্রোত
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

জোয়ার-ভাটার তীব্র স্রোতের টানে নদীর তলদেশের পলি ও মাটি ধুয়ে গিয়ে নদীখাত প্রাকৃতিকভাবে গভীর হয়। নদীর গতিপ্রকৃতি ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দিতে এই ধারণাটি কাজে লাগান।

15
🏷️ সাধারণ বিজ্ঞান
বাংলাদেশের সুন্দরবনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
1 মার্ক
A ১ ✓
B ২ ✓
C ৩ ✓
D ৪ ✓
সঠিক উত্তর: ২
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

বাংলাদেশের সুন্দরবনে প্রধানত দুই প্রজাতির হরিণ দেখা যায়—চিত্রা হরিণ এবং মায়া হরিণ। এর মধ্যে চিত্রা হরিণ সচরাচর বেশি দেখা গেলেও মায়া হরিণের সংখ্যা তুলনামূলকভাবে বেশ কম। সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কিত প্রশ্নে এই সংখ্যাটি মনে রাখা জরুরি।

🎯 বিষয় বেছে পরীক্ষা দিন

পছন্দমতো ২/৩টি বিষয় সিলেক্ট করে কাস্টম টেস্ট শুরু করুন

বিষয়সমূহ নির্বাচন করুন:
|
প্রশ্নের সংখ্যা নির্ধারণ:
কমপক্ষে ৫টি