🛡️ কন্টেন্ট সুরক্ষা সক্রিয় রয়েছে।
Skip to content

বিজ্ঞপ্তি ও আপডেট

সর্বশেষ ৫টি
🔔

কোন নতুন নোটিফিকেশন নেই

সব কার্যক্রম আপ-টু-ডেট রয়েছে।

35th BCS

200টি প্রশ্ন 10টি বিষয়
PDF
✅ অফিশিয়াল ট্র্যাক সংকলন

35th BCS — প্রশ্নব্যাংক ও এক্সাম সেন্টার

এখানে 35th BCS-এর সকল বিষয়ের প্রশ্ন গুছিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে বিষয় ধরে পড়তে পারবেন অথবা যেকোনো কয়েকটি বিষয় বেছে নিয়ে তাৎক্ষণিক পরীক্ষা দিতে পারবেন।

🔍
প্রদর্শিত হচ্ছে: 200টি প্রশ্ন পৃষ্ঠা: 10 / 10
181
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বাংলাদেশে কালবৈশাখির ঝড় কখন হয়?
1 মার্ক
A মৌসুমী বায়ু ঋতুতে ✓
B শীতকালে ✓
C মৌসুমী বায়ু ঋতুর পরবর্তী সময়ে ✓
D প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে ✓
সঠিক উত্তর: প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে'। প্রাক-মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশে ও পশ্চিমবঙ্গে বজ্র-বিদ্যুৎপূর্ণ ঝড়-বৃষ্টি হয়। এ ঝড় বৈশাখ মাসে উত্তর-পশ্চিম দিক হতে আসে বলে একে কালবৈশাখী ঝড় বলা হয়। কখনো কখনো চৈত্র মাসেও এ ঝড় দেখা যায়।

182
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
1 মার্ক
A বন্যা ✓
B খরা ✓
C ভূমিকম্প ✓
D ঘূর্ণিঝড় ✓
সঠিক উত্তর: ভূমিকম্প
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ভূমিকম্প'। উল্লিখিত অপশনগুলোর মধ্যে বন্যা, খরা ও ঘূর্ণিঝড় প্রত্যক্ষ বা পরোক্ষ পূর্ব সতর্কতার সাথে সংঘটিত হয়। ভূমিকম্প এক্ষেত্রে পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়। উল্লেখ্য, ভূগাঠনিক আলোড়নের ফলেই ভূমিকম্পের সৃষ্টি। আর পৃথিবীর অভ্যন্তরীণ উত্তাপের ক্রিয়ায়, ভূগর্ভে সঞ্চিত বাষ্পের চাপে এবং পৃথিবীর বিভিন্ন অংশের শিলাগুলোর ওপর চাপের তারতম্যের কারণে ভূআলোড়ন সংঘটিত হয়।

183
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই?
1 মার্ক
A আসাম ✓
B মিজোরাম ✓
C ত্রিপুরা ✓
D নাগাল্যান্ড ✓
সঠিক উত্তর: নাগাল্যান্ড
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'নাগাল্যান্ড'। ভারতের মোট ৫টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসাম।

184
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
1 মার্ক
A সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ✓
B নাটোর, পাবনা, সিরাজগঞ্জ ✓
C বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম ✓
D চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ ✓
সঠিক উত্তর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহ'। জুম চাষ (বা ঝুম চাষ) পাহাড়ি ঢালু এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে তোলা হয়। এটি ভারতে পোডু, বীরা, পোনম প্রভৃতি নামে পরিচিত। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রায় ৯০ শতাংশ পাহাড়িই জুম চাষি।

185
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
1 মার্ক
A ৭৫.৮% ✓
B ৭৮.১% ✓
C ৭৯.২% ✓
D প্রায় ৮০% ✓
সঠিক উত্তর: ৭৮.১%
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো '৭৮.১%'। বায়ুমণ্ডলে ৭৮.০২% নাইট্রোজেন, ২০.৭১% অক্সিজেন, ০.৮০% আর্গন, ০.০৩% কার্বন ডাই-অক্সাইড, ০.০০১৮% নিয়ন, ০.০০০৫% হিলিয়াম, ০.০০০১২% ক্রিপটন, ০.০০০৯% জেনন, ০.০০০০৫% হাইড্রোজেন, ০.০০০০২% মিথেন, ০.০০০০০৫% নাইট্রাস অক্সাইড এবং আরও নানাবিধ গ্যাসীয় উপাদান রয়েছে।

186
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
নিম্নে উল্লেখিত ভূমিরূপসমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত?
1 মার্ক
A পার্শ্ব গ্রাবরেখা ✓
B শৈলশিরা ✓
C ভি-আকৃতির উপত্যকা ✓
D ইউ-আকৃতির উপত্যকা ✓
সঠিক উত্তর: ইউ-আকৃতির উপত্যকা
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ইউ-আকৃতির উপত্যকা'। হিমবাহের ঘর্ষণ, আঁচড়ান, উৎপাটন প্রভৃতি ক্রিয়ার ফলে যে উপত্যকার সৃষ্টি হয়, তাকে হৈমবাহিক উপত্যকা বলে। পর্বত অঞ্চলে এরূপ উপত্যকার ভেতর দিয়ে হিমবাহ প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণে ঐ উপত্যকা ক্ষয় হয়ে ইংরেজি ‘ইউ’ (U) অক্ষরের মতো হয়। আর এজন্য একে ‘ইউ’ আকৃতির উপত্যকাও বলা হয়।

187
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বাংলাদেশের কৃষি কোন প্রকার?
1 মার্ক
A ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী ✓
B ধান-প্রধান বাণিজ্যিক ✓
C স্বয়ংভোগী মিশ্র ✓
D স্বয়ংভোগী শষ্য চাষ ও পশুপালন ✓
সঠিক উত্তর: ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী'। বাংলাদেশের উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে ধানের পরিমাণ সবচেয়ে বেশি এবং উৎপাদিত ধান নিজেদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত হয়। তাই বাংলাদেশের কৃষি ধান-প্রধান নিবিড় স্বয়ংভোগী।

188
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
1 মার্ক
A অর্থনৈতিক ✓
B সামাজিক ✓
C পরিবেশগত ✓
D অবকাঠামোগত ✓
সঠিক উত্তর: পরিবেশগত
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

দুর্যোগ ও আপদ (Hazard)-এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্র তাৎক্ষণিকভাবে ধ্বংস বা পরিবর্তিত হয়, যা 'পরিবেশগত প্রভাব' হিসেবে চিহ্নিত। অন্যদিকে সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতগুলো দীর্ঘমেয়াদে প্রকাশ পায়।

189
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথমে হবে?
1 মার্ক
A পুনর্বাসন ✓
B ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ ✓
C দুর্যোগ প্রস্তুতি ✓
D দুর্যোগ প্রশমন কর্মকাণ্ড ✓
সঠিক উত্তর: ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ঝুঁকি (Risk) চিহ্নিতকরণ'। সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ প্রস্তুতি, দুর্যোগ প্রশমন, পুনর্বাসন ইত্যাদি কার্যক্রম সম্পাদন করতে হয়। তাই প্রথম কাজ হবে ঝুঁকি চিহ্নিতকরণ, যাতে সার্বিক অবস্থা অনুধাবন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ সহজ হয়।

190
🏷️ ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে?
1 মার্ক
A কমিউনিটি পর্যায়ে ✓
B জাতীয় পর্যায়ে ✓
C উপজেলা পর্যায়ে ✓
D আঞ্চলিক পর্যায়ে ✓
সঠিক উত্তর: কমিউনিটি পর্যায়ে
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'কমিউনিটি পর্যায়ে'। দুর্যোগের পূর্বপ্রস্তুতি, প্রশমন, প্রতিরোধ, সাড়াদান প্রভৃতি ধাপগুলো অঞ্চলভেদে ভিন্ন। এমনকি অনেকসময় একই অঞ্চলে ভিন্ন ভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন হয়। এক্ষেত্রে যেকোনো দুর্যোগ ব্যবস্থাপনা গ্রহণে অঞ্চলের বা এলাকার যত ছোট অংশ বিবেচনা করা হবে তত ভালো ফলাফল পাওয়া যাবে। এজন্য কমিউনিটি পর্যায়ে গৃহীত দুর্যোগ ব্যবস্থাপনা সিদ্ধান্ত ফলপ্রসূ হয়।

191
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী?
1 মার্ক
A মানুষের আচরণের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান ✓
B মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা ✓
C সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা ✓
D সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন ✓
সঠিক উত্তর: সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন'। সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো-মন্দ দিকগুলো মানুষের আচরণেরই দুটি রূপ। এগুলো আলোচনার পাশাপাশি নীতিবিদ্যা এসব সম্পর্কে সমালোচনাও করে থাকে।

192
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
1 মার্ক
A ঐচ্ছিক ক্রিয়া ✓
B অনৈচ্ছিক ক্রিয়া ✓
C ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া ✓
D ক ও গ নামক ক্রিয়া ✓
সঠিক উত্তর: ঐচ্ছিক ক্রিয়া
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ঐচ্ছিক ক্রিয়া'। নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভালো-মন্দ, উচিত-অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে। আর উপর্যুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ। অকস্মাৎ ঘটে যাওয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোনো কর্মকাণ্ড নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না।

193
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
মূল্যবোধ (Values) কী?
1 মার্ক
A মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড ✓
B শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা ✓
C সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব ✓
D মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ✓
সঠিক উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড'। মূল্যবোধের সংজ্ঞা সম্পর্কে স্পেনসার বলেছেন ‘মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য হতে কোনো একটি বিষয় পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়’।

194
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
সামাজিক মূল্যবোধের ভিত্তি কী?
1 মার্ক
A আইনের শাসন ✓
B নৈতিকতা ✓
C সাম্য ✓
D উপরের সবগুলো ✓
সঠিক উত্তর: উপরের সবগুলো
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'উপরের সবগুলো'। কোনো সমাজে একক কোনো নীতিমালা মূল্যবোধের আকার ধারণ করে তালিকা নির্ধারণ করা অত্যন্ত শক্ত, তবে আইনের শাসন, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার নীতি ও ঔচিত্যবোধ গণতান্ত্রিক সমাজে সর্বজনস্বীকৃত উপাদান আর এসবের উপর ভিত্তি করেই সামাজিক মূল্যবোধ গড়ে উঠে।

195
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
1 মার্ক
A মত প্রকাশের স্বাধীনতা ✓
B প্রশাসনের নিরপেক্ষতা ✓
C নিরপেক্ষ বিচার ব্যবস্থা ✓
D নিরপেক্ষ আইন ব্যবস্থা ✓
সঠিক উত্তর: মত প্রকাশের স্বাধীনতা
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'মত প্রকাশের স্বাধীনতা'। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুশাসন হলো একটি কাঙ্ক্ষিত বিষয়, যা প্রতিষ্ঠার জন্য প্রশাসনের নিরপেক্ষতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা, নিরপেক্ষ আইন ব্যবস্থা, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো পূর্ণমাত্রায় বজায় থাকলেও যদি মত প্রকাশের স্বাধীনতা বিষয়টি না থাকে তাহলে স্বাভাবিকভাবেই সুশাসন থাকে না। কেননা, মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমেই রাষ্ট্রীয় যাবতীয় কাজের সমালোচনা করে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।

196
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (Millennium Development Goals) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে?
1 মার্ক
A সুশাসনের সামাজিক দিক ✓
B সুশাসনের অর্থনৈতিক দিক ✓
C সুশাসনের মূল্যবোধের দিক ✓
D সুশাসনের গণতান্ত্রিক দিক ✓
সঠিক উত্তর: সুশাসনের অর্থনৈতিক দিক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'সুশাসনের অর্থনৈতিক দিক'। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG এর প্রধান লক্ষ্য হলো দারিদ্র্য নির্মূল করা। আর দরিদ্রতা দূর করার জন্য স্বাভাবিকভাবেই দারিদ্র্য মানুষের ন্যূনতম দৈনিক আয় ১.২৫ ডলারের উপর করতে হবে দারিদ্র্যসীমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য। আর এজন্যই MDG এর লক্ষ্য অর্জনে সুশাসনের অর্থনৈতিক বিষয়ের উপর গুরুত্ব দেয়।

197
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
“আইনের চোখে সব নাগরিক সমান।” বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
1 মার্ক
A ধারা ০৭ ✓
B ধারা ২৭ ✓
C ধারা ৩৭ ✓
D ধারা ৪৭ ✓
সঠিক উত্তর: ধারা ২৭
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'ধারা ২৭'। “আইনের চোখে সব নাগরিক সমান” ধারাটি বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ২৭তম ধারায় রয়েছে, যেখানে নাগরিক অধিকারের বিষয়গুলোর নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

198
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
Johannesburg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
1 মার্ক
A টেকসই উন্নয়ন ✓
B সাংস্কৃতিক উন্নয়ন ✓
C ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ✓
D উপরের কোনোটিই নয় ✓
সঠিক উত্তর: টেকসই উন্নয়ন
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'টেকসই উন্নয়ন'। ২৬ আগস্ট - ০৪ সেপ্টেম্বর, ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ‘The Johannesburg Plan of Implementation’ সম্মেলনে সুশাসনের সঙ্গে ‘টেকসই উন্নয়ন’ বিষয়টিকে অধিক গুরুত্ব দেয়।

199
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
1 মার্ক
A জাতিসংঘ ✓
B ইউএনডিপি ✓
C বিশ্বব্যাংক ✓
D আইএমএফ ✓
সঠিক উত্তর: বিশ্বব্যাংক
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'বিশ্বব্যাংক'। বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে ১৯৮৯ সালে ব্যাখ্যা দিতে গিয়ে বলে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। উপর্যুক্ত বিষয়গুলো নিশ্চিত করার মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠা করা যায়।

200
🏷️ নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
1 মার্ক
A সামাজিক অবক্ষয়ের ✓
B মূল্যবোধ অবক্ষয়ের ✓
C সুশাসনের ✓
D শিক্ষার গুণগতমানের ✓
সঠিক উত্তর: সুশাসনের
সলভ নোট / বিস্তারিত ব্যাখ্যা:

সঠিক উত্তর হলো 'সুশাসনের'। সুশাসন একটি আপেক্ষিক ইস্যু। সমাজে বা রাষ্ট্রে সুশাসন আছে কি-না তা বোঝা যায় প্রশাসনিক কাঠামো, দুর্নীতির অবস্থা, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকার মাধ্যমে। তবে উপর্যুক্ত বিষয়গুলোর মধ্যে গণমাধ্যমই একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোর সুস্থ ও বিকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরে ইতিবাচক জনমত সৃষ্টির মাধ্যমে সুশাসনকে সুসংহত করে।

🎯 বিষয় বেছে পরীক্ষা দিন

পছন্দমতো ২/৩টি বিষয় সিলেক্ট করে কাস্টম টেস্ট শুরু করুন

বিষয়সমূহ নির্বাচন করুন:
|
প্রশ্নের সংখ্যা নির্ধারণ:
কমপক্ষে ৫টি